
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা, নতুন করে বাণিজ্যিক চাপ
পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বাণিজ্যিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকার অভিযোগ তুলে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ৩০ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।





