
জাপানের বাজারে বাংলাদেশি গাড়ির যন্ত্রাংশ, রপ্তানিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে তৈরি গাড়ির সিটের ট্রিম কভার রপ্তানি হচ্ছে জাপানে। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে জাপানি মালিকানাধীন টিএস টেক বাংলাদেশ লিমিটেডের তৈরি এসব পণ্য জাপানে গিয়ে পূর্ণাঙ্গ গাড়ির আসনে রূপ নেয় এবং হোন্ডা, সুজুকি, ইয়ামাহু ও কাওয়াসাকিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহনে ব্যবহৃত হয়।



