RCEP সদস্যপদ প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন ধাপ, গঠিত হচ্ছে Accession Working Group

আঞ্চলিক বাণিজ্য জোট Regional Comprehensive Economic Partnership (RCEP)-এ বাংলাদেশের যোগদানের প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশের সদস্যপদ আবেদন নিয়ে কাজ এগিয়ে নিতে Ad Hoc Accession Working Group গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RCEP-এর সদস্য দেশগুলো বাংলাদেশের পাশাপাশি চিলি, হংকং ও শ্রীলঙ্কার আবেদন নিয়েও একই প্রক্রিয়ায় আলোচনা করবে। এই ওয়ার্কিং গ্রুপ সংশ্লিষ্ট দেশের বাণিজ্যনীতি, বাজার প্রবেশাধিকার, শুল্ক কাঠামো ও অন্যান্য বাণিজ্যিক বিষয় পর্যালোচনা করবে।

বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে RCEP-এ বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশ রয়েছে। জোটটির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আসিয়ানভুক্ত দেশগুলো।

বাংলাদেশ RCEP-এ যুক্ত হতে পারলে সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বাজার বৃদ্ধি এবং আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে সদস্যপদ চূড়ান্ত হওয়ার আগে বেশ কয়েকটি ধাপে আলোচনা ও সমঝোতা সম্পন্ন করতে হবে।

বাণিজ্যবিশেষজ্ঞদেরমতে, RCEP-এরমতোবড়আঞ্চলিকবাণিজ্যকাঠামোরসঙ্গেযুক্তহওয়ারক্ষেত্রেবাংলাদেশেরজন্যরপ্তানিসক্ষমতা, শিল্পপ্রস্তুতিএবংবাণিজ্যিকনীতিরসামঞ্জস্যগুরুত্বপূর্ণবিষয়হয়েউঠবে।