
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে কড়া নজরদারি
মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ রয়েছে। চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ সময়ে নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল সহায়তা দেওয়া হচ্ছে।






















