মূল কন্টেন্টে যান

ব্রেকিং নিউজ। বিশ্বজুড়ে নির্ভরযোগ্য।

Ad
AHZ

সংস্কৃতি

সংস্কৃতি বিভাগের সর্বশেষ খবর, বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ আপডেট।

খবর
5
ভিডিও
2
লালনের ১৩৬তম তিরোধান দিবস ঘিরে কুষ্টিয়ায় তিন দিনের আয়োজন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

লালনের ১৩৬তম তিরোধান দিবস ঘিরে কুষ্টিয়ায় তিন দিনের আয়োজন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনের স্মরণোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবকে সামনে রেখে আখড়াবাড়িতে চলছে মঞ্চ নির্মাণ, রং, সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

উত্তরাঞ্চলের শিশুদের হাতে হাতে ফিরছে বাংলার লোকবাদ্য, প্রশিক্ষণ পাচ্ছে ৬ শতাধিক শিশু

উত্তরাঞ্চলের শিশুদের হাতে হাতে ফিরছে বাংলার লোকবাদ্য, প্রশিক্ষণ পাচ্ছে ৬ শতাধিক শিশু

বাংলার লোকসংগীত ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সংরক্ষণে লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় শিশুদের প্রশিক্ষণ দিচ্ছে ‘মায়ের তরী’। নয়টি গুরুগৃহে ছয় শতাধিক শিশু লোকগান ও বাদ্যযন্ত্রের চর্চায় যুক্ত রয়েছে। সীমিত অর্থায়ন ও অবকাঠামোগত সংকটের মধ্যেও প্রায় এক দশক ধরে চলছে সংগঠনটির কার্যক্রম।

‘তোরা রবীন্দ্রনাথ ঠাকুর বানান জানোস?’—ক্ষোভ প্রকাশ করে কবি মোহন রায়হান

‘তোরা রবীন্দ্রনাথ ঠাকুর বানান জানোস?’—ক্ষোভ প্রকাশ করে কবি মোহন রায়হান

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কবি মোহন রায়হান। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা ও নৃত্যের আয়োজন করেছেন।


অন্যান্য বিভাগ