
আলাস্কায় ১৩ হাজার ৮০০ বছরের প্রাচীন বসতির চিহ্ন, মানব ইতিহাসে নতুন সূত্র
আলাস্কার শেগ্ জ়ডালথি প্রত্নস্থলে প্রায় ১৩ হাজার ৮০০ বছর আগের মানুষের বসতির নিদর্শন পাওয়া গেছে। পাথরের হাতিয়ার, হাড়ের তৈরি সরঞ্জাম ও আগুনে রান্নার চিহ্ন বিশ্লেষণ করে উত্তর আমেরিকার প্রাচীন মানুষের জীবনযাপন এবং এশিয়ার সঙ্গে তাদের সাংস্কৃতিক যোগাযোগ সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন গবেষকেরা।




