
প্রতিটি শহর ও জেলায় মাস্টারপ্ল্যান, পরিকল্পিত নগরায়নের বার্তা প্রধানমন্ত্রীর
বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পরিকল্পিত নগরায়নের জন্য দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ী আবাসন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।




















