
শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: মাহদী আমিন
পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টির তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি মহল শ্রমিকদের দাবিকে ভিন্ন খাতে নিতে কারখানায় হা/মলা, আ/গুন ও ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। তবে পোস্টে এসব তথ্যপ্রমাণের সুনির্দিষ্ট বিবরণ দেননি তিনি।

