
খুলনা ওয়াসার প্রকৌশলীর কক্ষে দুদকের তল্লাশি, ৯০ কোটি টাকার চেক নিয়ে অভিযোগ
খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রায় ৯০ কোটি টাকার ফাঁকা চেক দেওয়ার অভিযোগ ও গৃহসংযোগের বিলসংক্রান্ত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি। প্রকৌশলী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।








