
চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৭, পাঁচজন সরকারি কর্মচারী
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা প্রশ্ন সংগ্রহ, উত্তর তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রের কার্যক্রম খতিয়ে দেখছেন।





