
দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবারও খোলা থাকবে অফিস
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২২ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও সংশ্লিষ্ট অন্যান্য অফিস খোলা থাকবে।