
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা চায় সম্পাদক পরিষদ
সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হা/মলা, হু/মকি ও দায়িত্ব পালনে বাধার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, নিরাপদ পরিবেশ ছাড়া স্বাধীন সাংবাদিকতা ও জনগণের জানার অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।









