
অপরাধে ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাই’ চক্র
বাংলাদেশে কিশোর গ্যাংয়ের বিস্তার ও তাদের পেছনে থাকা কথিত ‘বড়ভাইদের’ ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশের তালিকা অনুযায়ী, সারা দেশে ৩৮৬টি কিশোর গ্যাং সক্রিয়; শুধু রাজধানীতেই রয়েছে ১৫৯টি। অপরাধে কিশোরদের ব্যবহার, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ এবং নেপথ্যের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

























