
নানাবাড়ি ফেরা হলো না মিনহার, মায়ের সামনেই ট্রাকচাপায় ১০ বছরের শিশুর মৃ/ত্যু
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মিনহা নামের ১০ বছরের এক শিশুর মৃ/ত্যু হয়েছে। সোমবার দুপুরে ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের পরামর্শ নিয়ে মা, জমজ বোন ও নানির সঙ্গে অটোরিকশায় করে নানাবাড়ি ফিরছিল সে। গাড়ি থেকে নেমে স্বজনদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়।