
বয়স্ক ভাতা পাচ্ছেন ৬২ লাখ প্রবীণ, তালিকার বাইরে এখনো অনেকে
দেশে বর্তমানে ৬২ লাখ নারী-পুরুষ বয়স্ক ভাতা পাচ্ছেন। চলতি অর্থবছরে এক লাখ নতুন সুবিধাভোগী যুক্ত হলেও অর্থের অভাবে অনেক যোগ্য প্রবীণ এখনো তালিকার বাইরে। বরাদ্দ বাড়লে তাঁদের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।