
ইনানীতে নলকূপ খুঁড়তে গিয়ে আগুন, ২৪ ঘণ্টা পরও জ্বলছে ভূগর্ভের গ্যাস
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে যায়। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকায় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাসের প্রকৃতি ও উৎস শনাক্ত করতে তদন্ত করছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।



























