কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যু/ঘটনার তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। CCTV ফুটেজ বিশ্লেষণ এবং উদ্ধার হওয়া আইফোনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, CCTV ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে। ফোনটি কোথা থেকে এবং কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মর/দেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে কোটবাড়ি এলাকার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। উদ্ধার হওয়া তথ্য, CCTV ফুটেজ এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপ্রতিমের মৃত্যু/ঘটনায় পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

