
পূজার বাজারে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা, ২২ অক্টোবর পর্যন্ত নতুন সময়সূচি
দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের দোকান, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর নিয়ম কার্যকর হবে।