
বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের নেতৃত্বাধীন কোম্পানি ২.৩ বিলিয়ন ডলারে কিনছে উবার
বাংলাদেশি বংশোদ্ভূত সিইও নিহাদ রহমানের নেতৃত্বাধীন মার্কিন ক্যাটারিং প্ল্যাটফর্ম ezCater ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে অধিগ্রহণের চুক্তি করেছে উবার। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যে লেনদেন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।








