
‘যেসব স্টুডেন্ট নামাজ পড়বে, তাদের ১০ মার্ক কম দেওয়া হবে’—প্রধান শিক্ষকের বক্তব্য ঘিরে বিতর্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের নামাজসংক্রান্ত একটি বক্তব্যের খণ্ডিত ভিডিও ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, তিনি নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কাটার কথা বলতে চেয়েছিলেন, কিন্তু অসাবধানতাবশত ‘না’ শব্দটি বাদ পড়ে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।












