
সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি, সাইবার আইনে আসছে নতুন প্রস্তাব
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়ায় সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার প্রস্তাব এসেছে। বুধবারের মন্ত্রিসভা কমিটির বৈঠকে খসড়া সংশোধন ও জনমতের ভিত্তিতে চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।