লন্ডনের PIEoneer Awards 2026 মঞ্চে মানবতার নতুন অধ্যায়ের আহ্বান


যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা খাতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন PIEoneer Awards 2026-এ ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা তুলে ধরা হয়েছে।


অনুষ্ঠানে ২০২৬ সালের নির্বাচিত চ্যারিটি হিসেবে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন-কে তুলে ধরা হয়, যা AHZ-এর সহযোগিতায় মানবিক উন্নয়ন, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে।


অনুষ্ঠানের মঞ্চে ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন গোলাম ফখরুদ্দিন। তিনি এক শতাব্দী পরের একটি কল্পিত জাদুঘরের গল্পের মাধ্যমে ভবিষ্যতের এমন একটি পৃথিবীর স্বপ্ন তুলে ধরেন, যেখানে মানুষের বর্তমান দুর্দশাগুলো শুধু ইতিহাসের অংশ হয়ে থাকবে।


তিনি বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য শুধু শিক্ষা বা ক্যারিয়ার গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি মানুষকে নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া।


বক্তব্যে তিনি ফাউন্ডেশনের ‘Five Zero Campaign’-এর কথা তুলে ধরেন। এই উদ্যোগের লক্ষ্য হলো একটি এমন পৃথিবী গড়ে তোলা যেখানে থাকবে না ভিক্ষাবৃত্তি, গৃহহীনতা, নিরক্ষরতা, চিকিৎসার অভাবে মৃত্যু এবং অদক্ষতা।


তিনি বলেন, এই পরিবর্তন করুণা দিয়ে নয়, বরং সুযোগ তৈরির মাধ্যমে; নির্ভরতা দিয়ে নয়, মর্যাদার মাধ্যমে এবং শুধু বেঁচে থাকা নয়, বরং পরিপূর্ণ জীবন নিশ্চিত করার মাধ্যমে সম্ভব।


অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক শিক্ষা খাতের নেতৃবৃন্দের সামনে ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের এই বার্তা নতুন অনুপ্রেরণা তৈরি করেছে।