বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন না, এমন শিক্ষার্থী খুব কমই আছেন। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কাগজপত্র কী লাগবে, খরচ কত হবে, এসব প্রশ্নের জট অনেকের স্বপ্নকে থামিয়ে দেয়। শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দিয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান AHZ।
AHZ নিজেদের পরিচয় দেয় যুক্তরাজ্যের সবচেয়ে বড় এক্সক্লুসিভ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ২০১২ সালে লন্ডনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করেছে। শুধু যুক্তরাজ্যের উচ্চশিক্ষায় মনোযোগ দেওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়, কোর্স ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বিশেষভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিদেশে পড়ার খরচ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার শেষ নেই। এ ক্ষেত্রে AHZ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা নো-ফি ভিত্তিতে কাজ করছে। ফলে কাউন্সেলিং থেকে বিশ্ববিদ্যালয়ে আবেদন পর্যন্ত সহায়তার জন্য শিক্ষার্থীদের আলাদা কোনো পরামর্শ ফি দিতে হয় না। এতে তাঁরা পড়াশোনার মূল খরচের দিকে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পান।
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে AHZ-এর নয়টি অফিস রয়েছে। প্রতিষ্ঠানটির কাউন্সেলিং টিমের বেশিরভাগ সদস্য নিজেরাই যুক্তরাজ্যের গ্র্যাজুয়েট। ফলে শিক্ষার্থীরা কোর্স বাছাই, আবেদন, ভিসা প্রস্তুতি ও থাকার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।
এইচএসসিতে জিপিএ কম কিংবা পড়াশোনায় দীর্ঘ বিরতি থাকলেও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় না। AHZ-এর সঙ্গে সংশ্লিষ্ট MIE Pathways-এর মাধ্যমে এমন শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন ধরনের কোর্সের সুযোগ রয়েছে। এর কিছু প্রোগ্রাম বাংলাদেশে বসেই সম্পন্ন করা যায়। ফলে শিক্ষার্থীরা দেশে থেকেই উচ্চশিক্ষার প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিদেশে পড়াশোনার খরচ আংশিক কমানোর সুযোগ পেতে পারেন।
২০২২ সালে শিক্ষা খাতের 'অস্কার' হিসেবে পরিচিত PIEoneer Awards-এর শর্টলিস্টে জায়গা করে নিয়েছিল AHZ। MH Global Group-এর এই প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে কাজ করে যাচ্ছে।
বিদেশে উচ্চশিক্ষা মানে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা বিমানের টিকিট সংগ্রহ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সঠিক সময়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আর্থিক পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে পড়তে আগ্রহীরা নিজেদের যোগ্যতা ও সম্ভাব্য বাজেট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও পরামর্শের জন্য AHZ-এর নিকটস্থ অফিসে যোগাযোগ করতে পারেন।





