
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যান আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।








