
নিরাপদ বিমান চলাচলে প্রযুক্তি ও প্রশিক্ষণে বিনিয়োগের তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার
বিমান চলাচলের নিরাপত্তাকে শুধু পরিচালন ব্যয় হিসেবে না দেখে মানুষের জীবন, সম্পদ ও জাতীয় অগ্রগতি সুরক্ষার গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ঢাকায় অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষ জনবল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।




