
তিন দিন পর ফিরল আদানির ইউনিট-২, গ্রিডে বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
কারিগরি ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বাংলাদেশের জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত হয়েছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি পূর্ণ উৎপাদনে যেতে কয়েক ঘণ্টা সময় নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।