
জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের ADP ব্যয় শূন্য—বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ
সরকারি তথ্য অনুযায়ী, জুলাইয়ে উন্নয়ন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও বাস্তবায়নের হার ১ শতাংশের নিচেই রয়ে গেছে। স্থানীয় সরকার বিভাগ ৯৫২ কোটি টাকা ব্যয় করে সবচেয়ে এগিয়ে থাকলেও ১০টি মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় ছিল শূন্য।



