
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা, ব্যয় ছাড়াই যাওয়ার উদ্যোগ
বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, কর্মীদের দক্ষতা ও নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী বাছাই ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে নিয়োগপ্রক্রিয়া এবং যাত্রার নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।










