
তিন হাজার কোটি টাকার এলইডি বাজারে মানসনদহীন পণ্যের দাপট
বাংলাদেশের প্রায় ৩ হাজার কোটি টাকার এলইডি বাতির বাজারের ৪৫–৫০ শতাংশ পণ্য মানসনদ বা অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে বলে শিল্পসংশ্লিষ্টদের দাবি। কম দামের এসব পণ্যের মান, স্থায়িত্ব ও বিদ্যুৎ সাশ্রয় নিয়ে প্রশ্ন থাকলেও ক্রেতাদের একটি অংশ এখনো শুধু দামকেই অগ্রাধিকার দিচ্ছেন।



















