
আগাম আমন কাটায় নতুন সম্ভাবনা, দিনাজপুরে শুরু BRRI-75 ধান সংগ্রহ
দিনাজপুরের বীরগঞ্জে আগাম জাতের ব্রি ধান-৭৫ কাটা ও মাড়াই শুরু হয়েছে। স্বল্প সময়ে ধান সংগ্রহের সুবিধায় একই জমিতে শীতকালীন ফসল চাষের সুযোগ তৈরি হচ্ছে। কৃষি বিভাগের হিসাবে, আগাম আমন জাতগুলো থেকে হেক্টরপ্রতি প্রায় ৫ দশমিক ২৪ থেকে ৫ দশমিক ৫ টন ফলন পাওয়া যাচ্ছে।










