
নারীর ক্ষমতায়নে শিক্ষা ও আর্থিক স্বনির্ভরতার ওপর জোর রিজভীর
নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে তিনি এ কথা বলেন।





