
তেল গ্যাস বিদ্যুৎ ও সারের সংকটসহ বিভিন্ন দাবিতে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা
গুমের ঘটনার বিচার এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটসহ বিভিন্ন দাবিতে আগামী রোববার জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ থেকে কর্মসূচিটি শুরু হওয়ার কথা রয়েছে।


