
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নবায়নে জটিল সমীকরণ
বাংলাদেশ-ভারতের ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর ২০২৬। নবায়নের আগে বেশি পানি পাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ, আর আলোচনায় যুক্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন ও ভারতের অভ্যন্তরীণ পানির চাহিদার মতো নতুন বাস্তবতা।

