
নতুন মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন নামের এক চালককে হ/ত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।




