
শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, DSEX বাড়ল ৮ পয়েন্ট
দিনের শুরুতে বড় দরপতনের মুখে পড়লেও শেষ ঘণ্টায় ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)। এক পর্যায়ে DSEX সূচক প্রায় ৬৭ পয়েন্ট কমে গেলেও শেষ পর্যন্ত ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে লেনদেন শেষ হয়েছে।