
পশুর নদে ১২০০ টন কয়লাসহ জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ৯ নাবিক
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি ফুলবাড়ি। জাহাজটির নয়জন নাবিকসহ মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরও মূল বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।










