
একাদশে প্রথম ধাপে কলেজ পেলেন ৯ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় আসন পেয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ৩৪০ টাকা ফি দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে।