নিউইয়র্কের নোয়াখালীবাসীর পক্ষ থেকে মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম গোলাম কিব্রীয়াকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রুকলিনের সার্চ ম্যাকডোনাল্ডে অবস্থিত নোয়াখালী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ কে এম গোলাম কিব্রীয়াকে  ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন প্রবাসী নোয়াখালীবাসীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি জাহিদ মিন্টু, সাধারণ সম্পাদক এ এস এম মঈনউদ্দিন পিন্টু, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকার লেবার ফাউন্ডার এম এ এফ মিসবাউদ্দিন, সোনাইমুড়ি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ নাসির স্বপন এবং গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির কার্যকরী সদস্য আবুল হোসেন পাটোয়ারী।

বক্তারা নোয়াখালীর মানুষের পারস্পরিক সহযোগিতা, প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা এবং দেশের মানুষের কল্যাণে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের উপদেষ্টা মঈনউদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হেলাল, সভাপতি তাজুমিয়া, ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান মানিক, কার্যকরী সদস্য আনোয়ারুল আজিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বেগমগঞ্জ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক, কোষাধ্যক্ষ আমির হোসেন তুহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন একটি মানবিক ও অলাভজনক প্রতিষ্ঠান, যা সামাজিক কল্যাণ, মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।