সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য নতুন সুযোগ এসেছে দেশের ছয়টি কর অঞ্চলে। নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুরের এসব কর অঞ্চলে ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ২৩৪টি শূন্য পদে জনবল নিয়োগের আবেদন চলছে।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে নারায়ণগঞ্জ কর অঞ্চলে। এখানে ছয় ক্যাটাগরিতে মোট ৫৫টি পদ রয়েছে। আবেদন শুরু হয়েছে ২৮ অক্টোবর এবং চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এই অঞ্চলে আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর।

চট্টগ্রাম কর অঞ্চল-১-এ পাঁচ ক্যাটাগরিতে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

কুমিল্লা কর অঞ্চলে সাত ক্যাটাগরিতে মোট ৪১টি পদে নিয়োগের সুযোগ রয়েছে। এখানে আবেদন শেষ হবে ৫ নভেম্বর। বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

এদিকে ঢাকা কর অঞ্চল-৯-এ ৩৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তবে এসব পদে শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর বিকেল ৫টা।

অন্যদিকে গাজীপুর কর অঞ্চলে ছয় ক্যাটাগরিতে ৩৪টি পদে জনবল নেওয়া হবে। এখানে আবেদন করা যাবে ১৮ নভেম্বর পর্যন্ত।

সব মিলিয়ে ছয় কর অঞ্চলে ২৩৪টি শূন্য পদ রয়েছে। আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও জেলা-সংক্রান্ত শর্ত অঞ্চলভেদে আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।