
সৌদিগামী যাত্রায় অনিশ্চয়তা, একাধিক ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। ভিসার মেয়াদ ও কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসীরা।










