
নিরাপদ খাদ্য নিয়ে বড় উদ্বেগ, ভেজাল ও কীটনাশক নিয়ন্ত্রণে জোর
নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং কৃষিতে রাসায়নিকের নিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার। আলোচনায় কীটনাশকের সঠিক ব্যবহার, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ শনাক্তকরণ, কৃষকদের প্রশিক্ষণ এবং খাদ্য সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উঠে এসেছে।




