
খাদ্যের দাম কমলেও খরচের চাপে সংকটে পোলট্রি খামারিরা
পোলট্রি খাতে উৎপাদন ব্যয় বাড়লেও খামার পর্যায়ে মুরগি ও ডিমের বিক্রয়মূল্য সেই অনুপাতে বাড়েনি। ফিডের প্রধান উপকরণ, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার ও জ্বালানি খরচের চাপ সামলে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন খামারিরা। পরিস্থিতিতে কেউ কেউ উৎপাদন কমানোর সিদ্ধান্তও নিচ্ছেন।