
আটলান্টিকের গুরুত্বপূর্ণ স্রোত কি আবার শক্তি ফিরে পেতে পারে? নতুন গবেষণায় ইঙ্গিত
বৈশ্বিক তাপমাত্রা কমানো সম্ভব হলে আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোতব্যবস্থা AMOC আবার শক্তিশালী হতে পারে বলে জানিয়েছেন ডেনিশ গবেষকেরা। তবে একটি জলবায়ু মডেলের ওপর ভিত্তি করে পাওয়া এই ফলাফলকে বাস্তবে পুনরুদ্ধারের নিশ্চয়তা হিসেবে দেখছেন না বিজ্ঞানীরা।




