
চালের ১০৪ নমুনার ১৯টিতে মাত্রাতিরিক্ত অজৈব আর্সেনিক
বাংলাদেশের ১৭টি বাজার থেকে সংগৃহীত ১০৪টি চালের নমুনার ১৯টিতে আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমার বেশি অজৈব আর্সেনিক পাওয়া গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় একই সঙ্গে সীসা, ক্যাডমিয়াম ও পরীক্ষিত কীটনাশকের মাত্রাও যাচাই করা হয়েছে।