
বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানিদের
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বা ১২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার সচিবালয়ে পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তাঁরা। আনুষ্ঠানিক প্রস্তাব জমা হলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার।




