যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক Guildhall London-এ অনুষ্ঠিত PIEoneer Awards 2026 মঞ্চে ৭০০ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সামনে মানবতার ভবিষ্যৎ নিয়ে নতুন এক ভিশন তুলে ধরেন ডাঃ মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিব্রীয়া।
অনুষ্ঠানে তিনি ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ এবং Five Zero Campaign-এর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এক শতাব্দী পরের একটি কল্পিত জাদুঘরের গল্পের মাধ্যমে ক্যাপ্টেন কিব্রীয়া এমন এক পৃথিবীর স্বপ্ন তুলে ধরেন, যেখানে দারিদ্র্য, গৃহহীনতা, নিরক্ষরতা, চিকিৎসার অভাব ও অদক্ষতা কেবল অতীতের ইতিহাস হয়ে থাকবে।
তার বক্তব্যে শিক্ষা, মর্যাদা ও সমান সুযোগের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার মানবিক ভিশনের কথা উঠে আসে।
Five Zero Campaign-এর লক্ষ্য হলো এমন একটি ভবিষ্যৎ তৈরি করা, যেখানে মানুষ করুণা বা নির্ভরতার ওপর নয়, বরং সুযোগ, দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে নিজের জীবন গড়ে তুলতে পারে।
আন্তর্জাতিক শিক্ষা খাতের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মানবিক বার্তা একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক পৃথিবী নির্মাণের আহ্বান হিসেবে তুলে ধরা হয়।