
বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগ করতে চায় চীনের জুলং গ্রুপ
বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণের পাশাপাশি ভবিষ্যতে সেগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে চায়।