
দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত
দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এই সহায়তার আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।