
প্রার্থনা ও শোভাযাত্রায় দেশজুড়ে জন্মাষ্টমী উদযাপন
শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। মন্দিরে প্রার্থনা ও কীর্তনের পাশাপাশি বিভিন্ন শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।