
মাদ্রাসায় এমন ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক, প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী
মাদ্রাসায় ঘটে যাওয়া যৌ/ন নির্যাতনের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জুমার খুতবায় শরিয়তের নির্দেশনা তুলে ধরে মানুষকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন।




